1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

  • প্রকাশিত : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৬৪৩ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের দুটি উপজেলায় সড়কে আলাদা দুটি দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। রবিবার সকালের দুটি দুর্ঘটনার একটি ঘটেছে মধুখালী উপজেলায়। নয়টার দিকে উপজেলার মাঝকান্দি এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছয়জন।

অন্য দুর্ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলায়। সেখানে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুই শিক্ষার্থী।

মধুখালীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই ) মো. রাসেল। তিনি জানান, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ। আহত হয় মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।

মো. রাসেল আরও জানান, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ভাঙ্গা উপজেলা সদরের বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। দুজনই বাইকের যাত্রী বলে জানা গেছে। নাম-পরিচয় জানা না গেলেও তারা শিক্ষার্থী বলে জানা গেছে। দুজনই বাইকের যাত্রী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!