1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে বিশ্ব ভোক্তাধিকার দিবস উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৯২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় উপজেলা ক্যাব সভাপতি মহব্বত জান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

‘মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে কানজুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা শাখার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, শাহ জাফর টেকনিকাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সহকারি মেডিকেল অফিসার ডা. মো. নুরল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আজিজুর রহমান খান, আনসার ভিডিবি কর্মকর্তা পিযুষ কুমার, ক্যাব সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা ও ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বাড়াতে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!