1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৯০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া ও ১২জন কাউন্সিলর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এ উপলক্ষে বেলা ১১ টায় বোয়ালমারী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু মিয়ার সভাপতিত্বে এবং আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন চৌধুরীর পরিচালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আক্তার তপন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান মৃধা রুকু, নবাগত কাউন্সিলর মাসুদা আক্তার রুমা, মোসা. হোসনে আরা হেনা, মেহেরাব বেগম মিরা, রুহুল আমিন মৃধা, বিপ্লব মিয়া, জমির আলী শেখ, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিনহাজুর রহমান লিপন, সামাদ খান, মোমিন খানসহ পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

পরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৬ জানুয়ারী অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে বোয়ালমারী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দৈনিক যুগান্তর এর উপজেলা প্রতিনিধি মো. সেলিম রেজা লিপন ৯ হাজার ২৩৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!