1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে আগুনে ভস্মীভূত ৩ পাটের গুদাম, কোটি টাকার ক্ষতি

  • প্রকাশিত : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯১৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

৬ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মুকসুদপুর ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন সূত্রপাত ঘটে। পাটের গুদাম হওয়ায় আগুন মুহুর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মোঃ মনির মোল্যা, জালাল সিকদার, সঞ্জিব অধিকারীর পাটের ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম পুড়ে যায়।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওহিদুজ্জামান সাইফুল বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মুকসুদপুর থেকে মোট তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে কোটি টাকার ক্ষতি হতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!