1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ৮ বাড়ি ভস্মীভূত

  • প্রকাশিত : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫২৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ৮ টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

রবিবার বিকালে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নিছার আলী জানান, বিকেল পাঁচটার দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কামরুল মোল্যার বসতঘর, শুকুর মোল্যার বসতঘর ও গোয়ালঘর, ইসমাইল মোল্যার বসত ঘর, রান্নাঘর এবং হাছেন মোল্যার বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা গাছ ব্যবসায়ী শুকুর মোল্যার নগদ দুই লাখ ও কামরুল মোল্যার নগদ ৪৭ হাজার টাকাও পুড়ে গেছে। এছাড়া আগুনে শুকুর মোল্যার একটি গরু পুড়ে মারা গেছে, অপর একটি অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!