1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে নৌকার গণসংযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৫৪০ জন পঠিত
বোয়ালমারী প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিমিটেডের সাবেক পরিচালক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করতে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন আলফাডাঙ্গা উপজেলার আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন স্থানে নৌকায় ভোট চেয়ে তারা গণসংযোগ করেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে সেলিম রেজা লিপনকে নৌকায় ভোট দেয়ার জন্য এ সময় খান মঈনুল ইসলাম মোস্তাকের পক্ষে গণসংযোগে অংশগ্রহণকারী তার অনুসারীরা ভোটারদের আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, সহ-সাধারণ সম্পাদক মকিবুল হাসান মুকুল, মধুখালি উপজেলা যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন মিল্টন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!