1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা বোয়ালমারী পৌর নির্বাচনের প্রচারণায়

  • প্রকাশিত : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫৫১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ আধুনিক পৌরসভা গঠন, পরিকল্পিত উন্নয়ন সুনিশ্চিত করা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বুধবার দিনভর নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. সেলিম রেজা লিপনের পক্ষে তারা নৌকা প্রতীকে ভোট চান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং সদ্য ঘোষিত আ’লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট মো. লিয়াকত শিকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য বিমান রায়, মুনসী সেলিম হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. মোমিনুর রহমান সবুজ, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্যা, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক মিয়া, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন প্রমুখ। প্রথম শ্রেণির এ পৌরসভায় আ’লীগের কোন প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেনি।

তাই পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি করতে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!