1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

বোয়ালমারীতে স্থানীয় সরকারের যুগ্মসচিবের মতবিনিময়

  • প্রকাশিত : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৫১৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি:  স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন মানে জনদুর্ভোগ লাঘব করা। আপনাদের প্রথমেই দুটি কাজ করতে হবে-জনদুর্ভোগ কমানো এবং ন্যায়বিচার করা।

আপনারা কখনো নীতি বিসর্জন দিবেন না। ভালো উদ্দেশ্য এবং ভালো নিয়ত নিয়ে কাজ করবেন। ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে উপজেলা পরিষদ হলরুমে বুধবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ড. মো. আমিনুর রহমানের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!