1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে ১২০মন চোরাই পাট জব্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৬৪২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে ১শ ২০ মন চোরাই পাট জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের একটি বাগান থেকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটগুলো জব্দ করে ।

জব্দকৃত পাট ময়না ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে। ময়না ইউনিয়নের গ্রাম পুলিশ মো. নুরুল ইসলাম জানান, ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আকরাম শেখ, মাজেদ শেখের ছেলে জাকির শেখ, আবু তারা শেখের ছেলে ঠাণ্ডু শেখ এবং রানীদৌলা গ্রামের শাহিন শেখ দীর্ঘদিন ধরে চোরাই পাট ও গরু চুরির ব্যবসা করে আসছে।

বুধবার রাত ৮ টার দিকে শাহিন শেখের বাড়ির সামনের মেহগনির বাগান থেকে তিন নসিমনের ১শ ২০ মন চোরাই পাটের ভাগাভাগি নিয়ে চারজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গ্রাম পুলিশ এবং পার্শ্ববর্তী লোকজনের উপস্থিতি টের পেয়ে চারজনেই সটকে পড়ে। পাটের ধরন দেখে যশোর অঞ্চলের পাট বলে মনে হচ্ছে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, ওই চারজন বিভিন্ন চুরির ঘটনার সাথেও জড়িত। তারা আন্তঃজেলা চোরা কারবারি চক্রের সদস্য। ইতিপূর্বে আকরাম শেখের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছিল। অভিযুক্তদের বাড়ি গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি এবং এ ব্যাপারে শাহিন শেখ, ঠাণ্ডু শেখকে মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ করেননি। ঘটনার পর থেকে চারজনই পলাতক।

ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, ঘটনা শুনে থানায় জানানো হয়েছে। থানা পুলিশের পরামর্শে জব্দকৃত পাট ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পাট জব্দ করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানা যাবে পাটের প্রকৃত মালিক কে এবং কোথা থেকে কার কাছে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!