1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

ঢাকা টাইমস সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৪ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক// দোয়া মাহফিল, কোরআনখানি ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা।

বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গার কামারগ্রামে বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে এবং ঢাকায় ইস্কাটন গার্ডেনে ঢাকা টাইমসের কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। এছাড়া আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার অর্ধশতাধিক এতিমখানা এবং মাদরাসায় কোরআনখানি ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা: আলফাডাঙ্গার কামারগ্রামে বুধবার বেলা তিনটার দিকে সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেছেন, প্রয়াত ওবায়দুর রহমান অত্র অঞ্চলের সম্ভ্রান্ত মুন্সী পরিবারের সন্তান। তাঁর পিতামহ মরহুম কাঞ্চন মুন্সী আলফাডাঙ্গার কামারগ্রামে শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, খেলার মাঠ এবং অকাঠামোগত উন্নয়নে কাজ করে গেছেন। বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন। তারই ধারাবাহিকতায় ওবায়দুর রহমানও বেঁচে থাকতে সমাজসেবায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তার ছেলে আরিফুর রহমান দোলন অত্র অঞ্চলের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সদস্য ও এ এফ এম ওবায়দুর রহমানের নিকটাত্মীয় আমিনুল ইসলাম। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সদস্য আবিদুর রহমানের পরিচালকায় এতে আরও বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সহ-সভাপতি ইব্রাহিম মোল্যা, কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তবিবুর রহমান, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে জেলা পরিষদের মহিলা সদস্য বিউটি বেগম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন,  গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান কদর, বুড়াইচ ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুব শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় উদ্দৌলাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা টাইমসের উদ্যোগে দোয়া মাহফিল: বুধবার বাদ আসর ঢাকা টাইমস কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন ইস্কাটন গার্ডেন সবজিবাগান জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। দীনি বয়ান শেষে বিশেষ মোনাজাতে মরহুম এ এফ এম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

এছাড়া ঢাকা টাইমস সম্পাদকসহ তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয় মোনাজাতে। দোয়া মাহফিলে ঢাকা টাইমসের উপ-মহাব্যবস্থাপক সহিদুল হাসান, সিনিয়র বার্তা সম্পাদক মোরশেদুল আলম, বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, প্রধান প্রতিবেদক হাবিবুল্লাহ ফাহাদ, অতিরিক্ত বার্তা সম্পাদক মহসিন রেজা, যুগ্ম বার্তা সম্পাদক দিদার মালিকী, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আব্দুস সামাদ খান, গবেষণা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বিজ্ঞাপন বিভাগের ব্যবস্থাপক রাজু আহমেদ, বিপণন বিভাগের ব্যবস্থাপক শোয়েব খান, সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম টিপলুসহ ঢাকা টাইমস ও এই সময়ের কর্মীরা অংশ নেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ওবায়দুর রহমান পৃথিবী থেকে চিরবিদায় নেন। তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!