1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারী শ্মশানে দক্ষিণা কালী পূজা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রায়পুরে অবস্থিত নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানে শনিবার শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

পূজা উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ১১.০১ মিনিটে শ্রী শ্রী শিব পূজা ও পূজা অন্তে আগত সকল ভক্তবৃন্দের জন্য শ্রী শ্রী শিব ঠাকুরের মাথায় জল ঢালা, দুপুর ১২.৩১ মিনিটে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর ও জগৎমাতা শান্তি দেবীর পূজা, সন্ধ্যা ৬.০১ মিনিটে শ্মশানে দাহিত সকল আত্মার শান্তি কামনা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, রাত্রি ৮.০১ মিনিটে শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পূজা ও পূজা অন্তে মহাপ্রসাদ বিতরণ ও রাত্রি ২.০১ মিনিটে প্রতিমা নিরঞ্জন হয়।

পূজা উপলক্ষে শ্মশান প্রাঙ্গন জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সকাল থেকেই পুণ্যার্থীরা দলে দলে শ্মশানের অস্থায়ী মন্দিরে ভিড় করেন। পূজা উপলক্ষে ভক্তদের মধ্যে সারাদিন প্রসাদ বিতরণ করা হয়। পূজা উপলক্ষে মেলাও বসে।

নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা বলেন, আট বছর যাবত শ্মশানে দক্ষিণা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মন্দিরে সারাদিনই পুণ্যার্থী ও ভক্তবৃন্দের ঢ্ল নামে। পূজা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!