1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারী পৌর নির্বাচনঃ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইমরানের মত বিনিময় সভা

  • প্রকাশিত : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৭০৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মো. ইমরান হোসেনের আহবানে ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এক মত বিনিময় সভা শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের বাসভবনে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকুব্বর মোল্যার সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মো. ইমরান হোসেনকে দল থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর বিএনপির সহ সভাপতি আতাউর রহমান খান, যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, কৃষক দলের আহবায়ক কুদ্দুস মোল্যা (জিকে মোল্যা), উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মনির হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুল হক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!