1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

ইটভাটাকে পল্লী বিদ্যুতের ৩৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৬৪০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় অবস্থিত ‘সাতৈর ন্যাশনাল ব্রিকস লিমিটেড’কে ৩৫ লক্ষ টাকা জরিমানা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতি। বিদ্যুৎ বিল কমের উদ্দেশ্যে মিটার টেম্পারিং করায় এই জরিমানা করা হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, সাতৈর ন্যাশনাল ব্রিকস লিমিটেড দীর্ঘদিন মিটার টেম্পারিং করে চালাচ্ছিল, যাতে বিল কম আসে। বিষয়টি ৩ ডিসেম্বর কর্তৃপক্ষের নজরে আসে। এরপর মিটার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। মিটার পরীক্ষা করে টেম্পারিং করার বিষয়টি প্রমাণিত হলে ৮ ডিসেম্বর ওই ইটভাটাকে ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতি ৩৫ লক্ষ টাকা জরিমানার নোটিশ প্রদান করে।

ন্যাশনাল ব্রিকস লিমিটেড জরিমানার কিছু টাকা পরিশোধ করেছে, বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবে। এ ব্যাপারে ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম মাহাবুর হাসান বলেন, ওই ইটভাটা অবৈধ কাজ করেছে। এজন্য জরিমানা করা হয়েছে। কিছু টাকাও পরিশোধ করেছে। বাকি টাকা কিস্তিতে দেবে। উল্লেখ্য, ওই ইটভাটার লাইসেন্স আওলাদ হোসেন বাবরের নামে হলেও ভাটাটি পরিচালনা করছেন ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!