1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মৃৎশিল্পের পেশায় থেকে মালতী পালের স্বপ্ন পূরণ

  • প্রকাশিত : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি :  কোন পেশাই ছোট নয়। একাগ্রতা আর নিষ্ঠা থাকলে সব পেশায় থেকেই স্বপ্ন পূরণ করা সম্ভব। যেমন সম্ভব হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামের রাজপ্রসাদ পালের। মৃৎশিল্পের পেশার মাধ্যমে তিনি তার ভাগ্যোন্নয়ন করেছেন।

অথচ এই মৃৎশিল্পের পেশা বা পালের কাজকে অনেকেই ছোট মনে করেন। রাজপ্রসাদের দুই ছেলে ও এক মেয়ে। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন। বড় ছেলে উপ-পুলিশ পরিদর্শক, আর ছোট ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে মাস্টার্স করে ভাল চাকুরির আশায় এখন ঢাকায় বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন। বয়সের কাছে হার মেনে শক্তি হারিয়ে রাজপ্রসাদ এখন পৈতৃক পেশা থেকে ছুটি নিয়েছেন।

ছুটি নিয়েছেন সংসারের দায়িত্ব থেকেও। বড় ছেলে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক হিসেবে ভালো একটা চাকুরি করায় পরিবারে অভাব নেই বললেই চলে। তারপরও রাজপ্রসাদের পৈতৃক পেশা ঠিকই টেনে নিয়ে যাচ্ছেন তার যোগ্য সহধর্মিণী মালতী রানী পাল। মালতী এখন মাটি দিয়ে পরম যত্নে দইয়ের টোপা (হাঁড়ি) তৈরি করেন। স্বামীর পেশায় তার অখণ্ড মনোযোগ। সপ্তাহে তিন দিন টোপা তৈরি করেন।

একদিনে ৫০/৬০টি দইয়ের টোপা তৈরি করা যায়। প্রতিটি টোপা শুকনো অবস্থায় না পুড়িয়ে চার টাকা দরে অন্য পালের নিকট বিক্রি করেন। মালতী রানী পাল বলেন, মাটির এ কাজকে ভালবেসে ফেলেছি। তাই এখন ছাড়তে পারছি না। বড় ছেলে ভাল চাকুরি করে। এখন মাটির কাজ না করলেও চলে। তবু এই জাতপেশাকে ছাড়তে মন চায় না। রাজপ্রসাদ পালেরও একই কথা। মাটির কাজ করেই আজ ছেলেদের মানুষ করেছি। কোন পেশাই ছোট নয়। মৃৎশিল্পের পেশায় থেকেও স্বপ্ন পূরণ সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!