1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

অবসরের পর অন্য চাকরি বা বিদেশ যেতে অনুমতি নিতে হবে না

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৭০৩ জন পঠিত

নিজস্ব প্রতিনিবেদক : অবসরের পর বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার পর বেসরকারি চাকরি নেয়া, অন্য পেশা গ্রহণ কিংবা বিদেশযাত্রার ক্ষেত্রে সরকারের অনুমতি নেয়ার দরকার নেই।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর এই বিধানের কথা মনে করিয়ে দিয়ে বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চাকরি থেকে অবসর গ্রহণ বা অবসরোত্তর ছুটি (পিআরএল) আরম্ভের পরও কোনো কোনো কর্মচারী বৈদেশিক বা বেসরকারি বা প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোন পেশা গ্রহণ বা ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য অনুমতি বা পাসপোর্ট নবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করে থাকেন। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫২ ধারার বিধান মতে অবসর গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মচারী সরকার বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমুক্ত থাকেন বিধায় এমন আবেদন নিষ্পত্তিতে শ্রম ও সময়ের অপচয় ঘটছে।

‘আইনের ৫২ ধারায় বলা হয়েছে- চাকরি হইতে অবসরে গমনের পর চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত কোনো ব্যক্তির বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য সরকার বা কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের প্রয়োজন হইবে না। তবে শর্ত থাকে যে, সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কোনো বিশেষ ক্ষেত্রে, অনুরূপ ভিন্ন চাকরি বা পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা, বিদেশযাত্রা বারিত করিয়া বা উহার ক্ষেত্রে অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করিয়া আদেশ প্রদান করিতে পারিবে।’

পরিপত্রে আরও বলা হয়, এমতাবস্থায় চাকরি থেকে অবসর গ্রহণের পর অবসরত্তোর ছুটি আরম্ভের তারিখ থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী কোনো ব্যক্তি চুক্তিভিত্তিক কর্মরত থাকা ছাড়া, বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ বা ব্যবসা পরিচালনা এবং বিদেশযাত্রা বা সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম যেমন- নতুন পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়ন ইত্যাদির ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না।

উল্লিখিত বিধান অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/পরিদফতর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!