1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকদলের পাল্টাপাল্টি প্রতিনিধি সভা

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৭৬২ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের পাল্টাপাল্টি প্রতিনিধি এবং কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির নেতৃবৃন্দের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে একাংশ।

২৩ নভেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সঞ্চয় সাহার আহ্বানে পৌর শহরের জর্জ একাডেমীতে প্রতিনিধি সভা এবং উপজেলা সদর থেকে ৫/৬ কিলোমিটার দূরে চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফরের বাগান বাড়িতে উপজেলা স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আরেকটি কর্মী সভা।

উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত প্রতিনিধি সভায় আহ্বায়ক সঞ্চয় সাহা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি শাহাবুদ্দিন মুন্নার সাথে কথা বলে আমি প্রতিনিধি সভার আয়োজন করি। আমার এই সভায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং স্বেচ্ছাসেবকদল ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি অ্যাড. হাবিবুর রহমান হাফিজসহ অন্যান্য কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে অদৃশ্য কারণে আমার আহ্বায়িত প্রতিনিধি সভায় না এসে সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে অন্য একটি কর্মীসভায় যোগ দিয়েছে। দলের দূর্দিনে দলের মধ্যে বিভজন সৃষ্টি করা তাদের সমীচীন হয়নি বল আমি মনে করি । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত প্রতিনিধি সভায় যোগদান না করার বিষয়ে প্রশ্ন করা হলে, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এবং সিনিয়ির যুগ্ম আহ্বায়ককে আমরা জেলা থেকে বলেছিলাম, তোমরা একটা প্রোগ্রাম করো। এদের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমরা তাদের মিলাতে পারিনি।

তিনি আরও বলেন, বোয়ালমারী উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হয়েছে। পরবর্তীতে আলোচনা করে নতুন কমিটি দেয়া হবে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি ভেঙে দেয়ার বিষয়ে সঞ্জয় সাহা বলেন, আমি জেলা কমিটির সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু তারা আমার অনুপস্থিতিতে দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে মাঠের মধ্যে বসে কমিটি ভেঙে দিয়েছে, আমি জেলা নেতৃবৃন্দের এ সিদ্ধান্তকে প্রত্যাখান করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!