1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫১৩ জন পঠিত
বোয়ালমারী  প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে বোয়ালমারী জর্জ একাডেমী প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক মেয়র আ. শুকুর শেখ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সী সিরাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইকরাম হোসেন, মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, পৌর কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, জেলা যুবদলের সহ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ। সভায় আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় অধিকাংশ বক্তা বিগত বিভিন্ন নির্বাচনগুলোতে দলের সিদ্ধান্তের বাইরে অন্য দলের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন তাদের আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী না করার আহবান জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয় শীঘ্রই উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!