1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫৩৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা ও পুনর্বাসন প্রকল্পের আওতার প্রথম ধাপে ৩৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে ২১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এর সভাপতিত্বে কার্যক্রমটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়। তিনি জানান, এবছর উপজেলায় মোট ৮০০০ জন কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো ও মরিচের বীজ এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ২২৭০ জন কৃষকের মাঝে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা শীতকালীন মুগ, পেঁয়াজ, এবং পরবর্তী খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!