1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে মাস্ক না পরায় ১১ ব্যক্তিকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫৩১ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারীতে মাস্ক না পরায় পৌর শহরের ১১ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।

আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে উপজেলার পৌর সদরের মাছ বাজার ও বিভিন্ন বিপনী বিতানে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিক্রেতাদের মুখে মাস্ক না থাকার অপরাধে সংক্রমণ রোগের বিস্তার ১৯৯৮ এর ২৪(২) ধারায় দত্ত ফার্মেসীর ঔষধ বিক্রেতা লিটন বিশ্বাস, আদর্শ বস্ত্রালয়ের প্রদীপ কুমার মালো, নার্গিস বাসনালয়ের বাবু শেখ, কাপড় ব্যবসায়ী নাসির উদ্দিনকে ২হাজার টাকা করে এবং সাত মাছ বিক্রেতাকে ৫শ টাকা করে মোট ১১হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক বলেন, প্রধানমন্ত্রীর ‘নো মাস্ক নো সার্ভিস’ নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে এই অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!