1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে চেতনানাশক স্প্রে করে ডাকাতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৮০৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের ১২ জন সদস্যকে অজ্ঞান করে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত তিনটার দিকে বোয়ালমারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রাম সাহা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে তামিম শেখ (২২) নামে একজনকে আটক করেছে। ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিসুজ্জামান পরিদর্শন করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের সাধন কুমার সাহা ও রূপ কুমার সাহার পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যা থেকে শারিরীক অসুস্থ্য ও বমি বমি ভাব অনুভব করছিলো। এক পর্যায়ে ঘরের কলাপসিবল গেট লাগিয়ে সবাই যার যার রুমে অবস্থান করে। রাতের খাবার না খেয়ে কোন এসময় অজ্ঞান অবস্থায় পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। এরপর রাতের সুবিধাজনক সময়ে দুটি বাড়ির দরজা ভেঙে দুর্বৃত্তরা সাধন সাহার ঘর থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষাধিক টাকা ও সাধন সাহার প্রতিবেশী রূপ কুমার সাহার বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, সরেজমিন পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় জড়িত সন্দেহে কামারগ্রামের আলিম শেখে ছেলে তামিমকে আটক করা হয়েছে। অভিযান চলছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!