1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

নারী আইপিএলে শিরোপার খোঁজে নামবেন সালমারা

  • প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬৯৭ জন পঠিত

ক্রীড়া ডেক্স : রোববার রাতে সানরাইজার্স হায়দরাবাদের পরাজয়ে নিশ্চিত হয়ে গেছে আইপিএলের এবারের আসরের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিট্যালস ও মুম্বাই ইন্ডিয়ানস। মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় হবে ফাইনাল ম্যাচটি।

এর ঠিক ২৪ ঘণ্টা আগে অর্থাৎ সোমবার রাত ৮টায় উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা নারী আইপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি সুপারনোভা ও ট্রেইলব্ল্যাজার্স। তিন দলের এ টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশ দলের অলরাউন্ডার জাহানারা আলমের দল ভেলোসিটি।

তাই বলে যে ফাইনাল ম্যাচে যে বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না, এমনটা নয়। আজ রাতের ম্যাচটিতে বাংলাদেশ থেকে থাকছেন অধিনায়ক সালমা খাতুন। প্রথম রাউন্ডে তিন দলের মধ্যে সেরা হয়েই ফাইনালের টিকিট পেয়েছে সালমার ট্রেইলব্ল্যাজার্স। ফাইনালে তাদের প্রতিপক্ষ সুপারনোভা।

প্রথম রাউন্ডে সবার ওপরে থাকলেও, সুপারনোভার বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি ট্রেইলব্ল্যাজার্স। মাত্র ২ রানে তারা হেরেছিল ম্যাচটি। তাদের পরাজয়ে বিদায় নিশ্চিত হয়ে যায় জাহানারার ভেলোসিটির, ফাইনালের টিকিট পায় নারী আইপিএলের আগের দুই আসরের চ্যাম্পিয়ন দল সুপারনোভা।

ফলে বোঝাই যাচ্ছে, ফাইনাল ম্যাচটি সহজ হতে যাচ্ছে না সালমাদের জন্য। যদিও ম্যাচের ফলাফল ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে সালমার পারফরম্যান্সের ওপর। প্রথম রাউন্ডের দুই ম্যাচে যথাক্রমে ২-০-৪-০ ও ৪-০-২৫-১ ছিল সালমার পারফরম্যান্স। ফাইনাল ম্যাচে তার কাছ থেকে ভাল কিছুর আশায়ই থাকবে সবাই।

ট্রেইলব্ল্যাজার্সের সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দেয়ান্দ্র ডটিন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, ডি হেমালতা, হারলিন দেওল, সোফি একলেস্টোন, সালমা খাতুন, নাতাক্কান চান্থাম, রাজেশ্বরী গাইকোয়ার ও ঝুলন গোস্বামী।

সুপারনোভার সম্ভাব্য একাদশ: চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ, শশীকলা সিরিওয়ার্দানে, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), পুনম যাদব, শাকিরা সেলমান এবং আয়াবঙ্গা খাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!