1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে পিটিয়ে জখম, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫১২ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীর রূপাপাতের পচা-মাগুরায় একটি ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আসামীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর সকালে একটি ধর্ষণ চেষ্টা মামলার আসামী বাকা মোল্যা, তার ছেলে তরিকুল মোল্যা, জুয়েল মোল্যা, বারিক মোল্যাসহ ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী দল বাদীর বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়।

এ সময় ধর্ষণ চেষ্টা মামলার বাদী পচা-মাগুরার হান্নান মোল্যার স্ত্রী ইতি বেগমকে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি ঘটায়। হামলার সময় সন্ত্রাসীরা বাদীর ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। বর্তমানে আহত অবস্থায় ইতি বেগম বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১ মে পঁচামাগুরা গ্রামের বাকা মোল্যার ছেলে তরিকুল মোল্যার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বোয়ালমারী থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন হান্নান মোল্যার স্ত্রী মোসা. ইতি বেগম। পরবর্তীতে বিবাদীপক্ষ মামলা তুলে নিতে ইতি বেগম, তার স্বামী হান্নান মোল্যা ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রর্দশন করে আসছিল। এর জের ধরে গত ৭ নভেম্বর সকালে ইতি বেগমের উপর হামলা চালানো হয়।

এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কারনে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে রবিবার ৮ নভেম্বর রাত দেড়টার সময় বাকা মোল্যার বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ঐ বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, রামদা উদ্ধার করে পুলিশ । বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!