1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত গাজীপুর ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে১০ প্লাটুন বিজিবি পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা: মাদারীপুরে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন​ শিক্ষাঙ্গনে দলাদলি নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: খন্দকার নাসিরুল ইসলাম এইচএসসির পাসের হারে শীর্ষে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ মায়ের কাছে টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা! মায়ের চোখের সামনেই প্রাণ গেল ১১ বছরের বায়েজিদের, জিয়াফত খেতে যাওয়া হলো না দাদাবাড়ি টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের দুটি ঘর ভেঙে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোয়ালমারীতে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা আলফাডাঙ্গায় ৭৫ জন কুরআন প্রতিযোগিকে সন্মাননা দিলেন মুন্সি বিল্লাল

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার মৃধা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৬৮৮ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারি, বীর মুক্তিযুদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চতুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম সারওয়ার মৃধা (৮২) বার্ধক্যজনিত কারণে ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।)

তিনি পঁচাত্তর পরবর্তীসময় আওয়ামী রাজনীতির চরম দুর্দিনে সাবেক সংসদ আব্দুর রউফ মিয়ার সাথে দলকে শক্তহাতে সামাল দেন । ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ সাল থেকে ২০০২ খ্রীঃ পর্যন্ত দশ বছর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়ীত্ব পালন করেন। এ ছাড়া ৯৮ সালে নির্বাচিত হন চতুল ইউনিয়নের চেয়ারম্যান। এ ছাড়া নানা সামাজিক সংগঠনের কর্ণধারের দায়ীত্ব পালন করেন তিনি।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য, সাবেক সংসদ কাজী সিরাজুল ইসলাম, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ মো. আব্দুর রহমান, ফরিদপুর ১ আসনের সাংসদ মনজুর হোসেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় এর সম্পাদক আরিফুর রহমান দোলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, কৃষকলীগের উপজেলা সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু।

তিনি ২ ছেলে ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার জানাজার নামাজ ২২ অক্টোবর বিকাল ৩ টায় বোয়ালমারী ছোলনা গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!