1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বোয়ালমারীতে প্রতিমা ভাংচুর, গ্রেফতার ২

  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৬৪৫ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গাপূজার এক দিন আগে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বোয়ালমারী থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) আনিসুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি সুবাস সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কুণ্ডুরামদিয়া গ্রামের কর্মকার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা পূজার এক দিন আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ৪/৫ জনসহ একই গ্রামের মো. গাউছ শেখের ছেলে নয়ন শেখ (১৮)কে আসামী করে ওই মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কর্মকার বাদী হয়ে বুধবার (২১ অক্টোবর) দুপুরে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১। পুলিশ নয়ন (১৮) এবং রাজু (২৫) নামে দুই জনকে আটক করেছে।

এ ব্যাপারে কুন্ডু রামদিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ চন্দ্র কর্মকার বলেন, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, পাশের নিপেন মালোর বাড়ির কালী প্রতিমা গত ১৯ অক্টোবর ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!