1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে একযোগে ১৪ স্থানে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৪৪ জন পঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একযোগে একই সময় ১৪ স্থানে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ করেছে বোয়ালমারী থানা পুলিশ। সারা দেশে ঘটমান নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা ব্যাপী এ সমাবেশের আয়োজন করা হয়।
পৌরসভার ৪টি স্থানসহ উপজেলার ১০ টি ইউনিয়নের ১০টি বিটে একইসাথে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড়ে ১, ২ ও ৩ ওয়ার্ড মিলে ১ নং বিটে পুলিশিং কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর শেখ আতিকুল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেদেনা পারভিন, উপপুলিশ পরিদর্শক শুভ্রজিৎ।
এ ছাড়া একই বিটে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে অপর সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌরসভার হল রুমে অনুষ্ঠিত ২ নং বিটের কার্যক্রম। এখানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মোজাফফর হোসেন মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, প্যানেল মেয়র আব্দুল কুদ্দুস প্রমুখ। সমাবেশ শেষে পৌরভবন থেকে একটি র্যালী বের হয়, র্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
৩ নং বিটের সমাবেশে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. সাইফুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রানুয়া বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধূরী রায়হান রকি, এস আই শাহাদত হোসেন, মো মনির হোসেন, নাজমুল বিশ্বাস, মো বাবলু মোল্যা, জেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।
এ ছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী এ ধরনের পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সব সমাবেশ নেতৃত্ব দেন চতুল ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল । প্রতিটি স্থানেই সমাবেশ শেষে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!