1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক

মেম্বার পুত্রকে লাঞ্ছিত করায় বিতর্কিত সোনা মোল্যার ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৭৪১ জন পঠিত

কামরুল সিকদার ,বোয়ালমারী, (ফরিদপুর) :  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শরিফা বেগমের পুত্র সৈয়দ সজিবকে (২০) বেধড়ক পিটিয়ে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে উপজেলার রূপাপাত ইউনিয়নের দেউলী গ্রামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত শীর্ষ এক শত মাদক কারবারির অন্যতম মিজানুর রহমান সোনা মোল্যার।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত শীর্ষ এক শত মাদক কারবারির অন্যতম মাদক ব্যবসায়ী উপজেলার রূপাপাত ইউনিয়নের দেউলি গ্রামের মিজানুর রহমান সোনা মোল্যা গত ১৮ সেপ্টেম্বর দেউলি গ্রামে অনুষ্ঠিত একটি গ্রাম্য মেলায় নিজের ক্ষমতার প্রভাব দেখিয়ে বিশৃংঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।

এ সময় ইউপি সদস্য শরিফা বেগমের পুত্র সৈয়দ সজিব তাকে নিবৃত করার চেষ্টা করলে মিজানুর রহমান ও তার ছোট ভাইসহ একদল সন্ত্রাসী নিয়ে সজীবের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সজীবকে বেধড়ক পিটিয়ে আহত করে ও তার কাছে থাকা ৩ টি দামী মোবাইল, স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে শরীফা বেগম আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য বোয়ালমারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, রূপাপাত ইউপি চেয়ারম্যান আজিজার রহমান মোল্যা, শেখর ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রূপাপাত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক শালিস বৈঠক বসান।

শালিসে সোনা মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়ায় তাকেসহ ঘটনার সঙ্গে জড়িতদের ৫০ হাজার টাকা জরিমানা করেন শালিসে উপস্থিত ব্যক্তিবর্গ। শালিসের রায়ের দেড় মাস অতিবাহিত হলেও সোনা মোল্যা জরিমানা বাবদ ৩৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১৫ হাজার টাকা নিয়ে টালবাহানা শুরু করেছে।

এ ব্যাপারে শরিফা বেগম বলেন, শালিস বৈঠকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও সহস্রাইল বাজার বনিক সমিতির সভাপতির মাধ্যমে আমাকে ৩৫ হাজার টাকা দিয়েছে, বাকী টাকা দিবে কি-না জানি না।
এ ব্যাপারে রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান আজিজার মোল্যা জানান, শালিসে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা থাকলেও সোনা মোল্যা ৩৫ হাজার টাকা দিয়েছে।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা বলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল ভাই রায় দিয়েছিল ৫০ হাজার টাকা, কিন্তু সোনা মোল্যা ৩৫ হাজার টাকা দিয়েছে বলে শুনেছি।
উল্লেখ্য ইতোপূর্বে সোনা মোল্যার বিরুদ্ধে রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামে জনৈক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!