1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার

বোয়ালমারীতে ৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬৭১ জন পঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ একাধিক মামলার পলাতক আসামি মাহমুদুন নবী মামুনকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের সংঘর্ষ ভাংচুর ও লুটপাটের একাধিক মামলার আসামি আবুল হাশেম এর ছেলে মাহমুদুন নবী মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে এলাকায় আধিপত্য বিস্তারে বিভিন্ন সময় উস্কানি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। সংঘর্ষকালীন তার বিরুদ্ধে একাধিকবার প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট এবং একাধিক ব্যক্তিকে মারপিটের অভিযোগ রয়েছে। তার নামে ৭টি মামলা চলমান থাকায় সে বোয়ালমারী পৌর সদরের সরকারি কলেজ রোড সংলগ্ন এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থেকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক কাজী রিপন বৃহস্পতিবার রাত ৩ টায় তাকে গ্রেফতার করে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মামুন দীর্ঘ দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!