1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’

  • প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৫৬ জন পঠিত

আন্তর্জাতিক ডেক্স : আম্ফানের পর এবার ধেয়ে আসছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে `গতি’। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দফতর।

এই ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশে। সোমবার সকালে শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে ওই রাজ্যের ভেতরে প্রবেশ করবে এই ঝড়।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ৬৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের কারণে লাল সংকেত জারি করা হতে পারে বলে জানানো হয়েছে।

আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সরাসরি এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রোববার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দু’দিন আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। সে কারণে অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও আন্দামান উপকূলের জেলেদের এই সময়ের মধ্যে সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!