1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

অবশেষে চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়ল মালদ্বীপের কাছে সাগরে

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ১১৬০ জন পঠিত

আন্তর্জতিক ডেস্ক : বিশ্বজুড়ে কয়েকদিনের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর স্বস্তি মিলেছে। চাইনিজ ৫-বি রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে এসেছে এবং তা মালদ্বীপের পাশে ভারত সাগরে পড়েছে।

চীনের জাতীয় মহাকাশ সংস্থার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, রোববার (৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে আছড়ে পড়ে।

১৮ টন ওজনের এই রকেটের টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য।

শুক্রবার এক টুইটে যুক্তরাষ্ট্রের অ‌্যারোস্পেস করপোরেশন জানায়, তাদের সেন্টার ফর অরবিটাল রিএন্ট্রি এবং ডেব্রিস স্টাডিজ (সিওআরডিএস)-এর সবশেষ অনুমান অনুসারে, রোববার গ্রিনিচ মিন টাইম ০৪:১৯ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৯ মিনিট) আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটের ধ্বংসাবশেষ।

সিওআরডিএস’র অনুমানে রকেটটি পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশপাশের কথা বলা হয়েছে। অবশ্য পৃথিবীতে প্রবেশপথের যেকোনো জায়গায় সেটি আছড়ে পড়তে পারে বলেও জানায় তারা।

অবশেষে সেটি মালদ্বীপের পাশে এসে পড়ল।

চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানায়, রকেটটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আগেই এর বেশিরভাগ অংশ পুড়ে শেষ হয়ে যায়। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!