1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

মৃত্যুপুরী দিল্লি : সৎকারের জন্য পুলিশের কাছে একের পর এক আবেদন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১১৯৩ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: লেহতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে সম্প্রতি ফোন পায় দিল্লি পুলিশ। সেনাবাহিনীর ওই অফিসার দিল্লি পুলিশের কাছে কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া তার শ্বশুরের দেহ সৎকারের অনুরোধ জানান। কারণ তিনি এত কম সময়ে দিল্লি আসতে পারছেন না। এর পর পিপিই পরে পুলিশ সদস্যরা সৎকার করেন সেই মরদেহ। খবর আনন্দবাজার পত্রিকা।

পত্রিকাটির খবরে বলা হয়, কয়েকদিনে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের অনুরোধে দিল্লি পুলিশ দেহগুলো সৎকার করেছে।

ভারতের ওই রাজ্যের পুলিশ জানিয়েছে, যারা একা থাকেন বা যাদের পরিবারের লোক অনেক দূরে থাকেন তাদের কাছ থেকেই মূলত এসেছে এই অনুরোধগুলো। আবার নিজেরা করোনা আক্রান্ত হয়ে যেসব পরিবার তাদের স্বজনদের জন্য সৎকারের ব্যবস্থা করতে পারেননি, তারাও একই রকম অনুরোধ নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হচ্ছেন।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। গত ১১ দিনে দিল্লিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া সেখানে বর্তমানে করোনা রোগীর সংখ্যাও প্রায় ১ লাখ বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!