1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৮৫ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

৪ অক্টোবর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।এবার উপজেলার ১০ টি ইউনিয়নের ২৪০ টি কেন্দ্রে ৩৭ হাজার ২০৭ জন শিশুকে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, স্বাস্থ্য পরিদর্শক আবু সাইদ মিয়া প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, “৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খাওয়ানো হবে।
ইতোপূর্বে একদিন দিনব্যাপী জাতীয় এ ক্যাপসুল ক্যাম্পেইন পালন করা হত। কিন্তু এ বছর বৈশ্বিক মহামারির করোনা প্রাদ্যূর্ভাবের কারনে ১৪ দিনব্যাপী পালন করা হবে।” তিনি আরও বলেন-“কোন শিশু অসুস্থ থাকলে তাকে ক্যাপসুল খাওয়ানো হবে না এবং ক্যাম্পেইন চলাকালে কোন শিশু বাদ পড়লে স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। ৬ মাসের কম এবং ৫ বছরের বেশি বয়সী কোন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে না।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!