1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবেলা সহজ হয়েছে: নিক্সন চৌধুরী

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫২৭ জন পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় করোনা মোকাবেলা সহজ হয়েছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শুক্রবার দুপুরে ভাঙ্গা সরকারি পাইলট স্কুল হলরুমে এসএসসি-৯২ ব্যাচ আয়োজিত করোনা সচেতনতা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে প্রশাসন। এ কারণে দেশে বৈশ্বিক এ মহামারীর ক্ষতি অনেকাংশে নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

ফরিদপুর-৪ আসনের সাংসদ বলেন, করোনা মোকাবেলায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সচেতন নাগরিকরা একে অপরের পাশে রয়েছে। এভাবেই প্রত্যেককে এ মহামারীর ব্যাপারে সচেতন থাকতে হবে। করোনায় সচেতনতা বলতে সবাইকেই মাস্ক ব্যবহার করতে হবে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। ভিড় এড়িয়ে চলতে হবে। নিয়মিত হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের পিপি আসাদুজ্জামান রানা। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, শরীফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াৎ হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!