1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত

বোয়ালমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৭ জন পঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ।
এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালমারী উপজেলা কমান্ড এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার জহুরুল হক জহুর প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার মাহফিল মিষ্টি বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!