1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

দর্শনার্থীর জন্য খুললো তাজমহল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৮ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস মহামারির কারণে ছয় মাস বন্ধ থাকার পর সীমিত সংখ্যক দর্শণার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে তাজমহলের দরজা। এটি হচ্ছে বিশ্বের সপ্তাশ্চর্যের একটি।

সোমবার খুলে দেওয়ার পর যেন প্রাণ ফিরে পেয়েছে এই স্থাপনা। এই প্রথম এত দীর্ঘ সময় বন্ধ ছিল তাজমহল। সারা বিশ্ব থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ তাজ মহল দেখতে ভারতের রাজধানী দিল্লির আগ্রায় যায়।

সোমবার থেকে আবারও দর্শণার্থীদের জন্য তাজমহলের দ্বার খুলে দেওয়া হলেও সেখানে ভ্রমণের বেশ কিছু নিয়ম চালু করা হয়েছে। এদিন দর্শক সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক কম দেখা গেছে।

তাজমহলের প্রবেশ দ্বারে দর্শণার্থীদের শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখা হয়েছে। তাপমাত্রা সন্তোষজনক হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মূল ভবনে প্রবেশের আগে দর্শণার্থীদের হাত ও শরীর জীবাণুমুক্ত করার ব্যবস্থাও আছে। এছাড়া, দর্শণার্থীরা যেন শারীরিক দূরত্ব বজায় রাখতে পারেন তাই ভেতরে গোল চিহ্ন আঁকা হয়েছে।

এখন থেকে প্রতিদিন দুই শিফ্টে আড়াই হাজার করে মোট পাঁচ হাজার দর্শণার্থী তাজমহলে প্রবেশের সুযোগ পাবেন। মহামারির আগে প্রতিদিন গড়ে প্রায় ৭০ হাজার মানুষ তাজ মহল দেখতে যেতেন। স্বাস্থ্যবিধি মেনে তাজমহল পরিদর্শনের জন্য অনুরোধ করা হলেও এ ধরনের পর্যটন কেন্দ্র থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি অনেক বেশি বলে বিশ্লেষজ্ঞরা মন্তব্য করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!