1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

করোনায় মারা গেলেন সাদেক বাচ্চু

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা সাদেক বাচ্চু। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১২টার কিছু সময় পর তিনি মারা যান।

সাদেক বাচ্চুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা এবং সহকারী পরিচালক মাসুদ রানা।

গত ৬ সেপ্টেম্বর জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু। সেখানে অভিনেতা করোনা টেস্ট করা হলে ১১ সেপ্টেম্বর সেটির ফল পজিটিভ আসে।

এর পরদিনই সাদেক বাচ্চুকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই হাসপাতালটির কোভিড ইউনিটের সিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই আজ সোমবার তার মৃত্য হল।

সাদেক বাচ্চু ছিলেন একাধারে অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক। তিনি বাংলাদেশ ডাক বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও তিনি মঞ্চ, বেতার ও টেলিভিশনে অভিনয় করেছেন।

১৯৮৫ সালে শহিদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। সিনেমাতে খল চরিত্রেই তাকে সবচেয়ে বেশি দেখা যায়। ২০১৮ সালে নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তবে কয়েকটি ছবিতে তিনি পজিটিভ রোলও করেছেন। তিন যুগের কেরিয়ারে প্রায় পাঁচশ’র মতো ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!