1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

করোনার টিকা নেবেন না অন্তঃসত্ত্বা দিয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১১৪২ জন পঠিত

বিনোদন ডেস্কঃ কোভিড-১৯ ভয়াবহ রূপ নিয়েছে ভারতে।  রোজ হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে।  আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ।  মঙ্গলবারও চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

করোনার প্রকোপ ঠেকাতে ১ মে থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের টিকা দেওয়া শুরু হয়েছে।

সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সবাই টিকা নিচ্ছেন।  বলিউড তারকারা তো টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে সচেতনতার বার্তাও দিচ্ছেন।  তারা ক্যাম্পেইন করছেন ঘরে থাকার।  কিন্তু করোনা ভ্যাকসিন নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউন নায়িকা দিয়া মির্জা।  অবশ্য এর কারণও জানিয়েছেন অন্তঃসত্ত্বা দিয়া।

তিনি বলেন, ‘টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে করোনার যে দু’টি টিকা দেওয়া হচ্ছে তার প্রভাব হবু মা এবং যে মায়েরা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, তাদের ক্ষেত্রে কেমন হবে, তার কোনো তথ্য প্রমাণ নেই। ফলে আমাকে চিকিৎসক বলেছেন, ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়া পর্যন্ত করোনার টিকা আমার পক্ষে নেওয়া উচিত নয়।’

গত ফেব্রুয়ারিতে বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউড সেনসেশন দিয়া। বিয়ের ঠিক ৪৫ দিনের মাথায় সন্তান পেটে আসার ঘোষণা করেন। বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিলেন তিনি, সেকথাও অকপটে স্বীকার করে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!