1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

রেড ক্রিসেন্ট সোসাইটির বোয়ালমারী উপজেলা ইউনিট গঠন

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৫ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ইউনিট গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী জর্জ একাডেমী চত্বরে বোয়ালমারী উপজেলা ইউনিট গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট ফরিদপুর জেলার উপদেষ্টা মো: দুলাল হোসেন ফেরদৌস (আরসিওআই), সাংবাদিক ও কবি কাজী হাসান ফিরোজ, জেলা সদস্য আকাশ মাহমুদ প্রমুখ। সভায় ফরিদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুবপ্রধান শাহিন শিকদার আপন এ কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করেন। মো. অনিক শেখকে (দলনেতা), ফজলুল হক (উপ-দলনেতা-১), সাব্বির আহমেদ (উপ-দলনেতা-২), কাজী রোকাইয়া প্রভা (জন সংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান), দেব মিত্র সাওন (সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান), আফসানা মিমি (প্রশিক্ষণ বিভাগীয় প্রধান), হারুন অর রশিদসহ (রক্ত বিভাগীয় প্রধান) ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত- ১৯৭৩ সালের ৩১ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রেডক্রস সোসাইটি আদেশে ১৯৭৩(পিও-২৬) জারি করেন । এই আদেশের বলে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে ‘বাংলাদেশ রেডক্রস সোসাইটি’ স্বীকৃতি লাভ করে। এরপর, ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর রেডক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে তেহরানে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করে। ১৯৮৮ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’ রাখা হয়। সংস্থাটি দেশের বিভিন্ন মানবিক বিপর্যয়ের সময় দেশের বিভিন্ন প্রান্তে আর্তমানবতার সেবা করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!