1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে মোটরসাইকেলসহ দুই কিশোর আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৩ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছে, গুণবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে গোলাম রসুল (১৪) ও ময়না ইউনিয়নের চরবর্নি গ্রামের কবির শেখের ছেলে মো. ফরহাদ শেখ (১৬)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ওই দুই কিশোরকে চোর বলে দাবি করলেও তারা জানিয়েছে, মোটরসাইকেলটির মালিকের অনুরোধে সেটি আনছিলো তারা।

উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি মাদ্রাসার সামনে থেকে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নম্বরপ্লেটবিহীন ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলটিসহ তাদের আটক করেন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দিন আহমেদ।

থানায় আটককৃত গোলাম রসুল বলে, ‘ময়না ইউনিয়নের বর্নিরচর গ্রামের জাহিদ শেখের ছেলে আল-আমিন তার শ্বশুরবাড়ি গুণবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামের মুশা কাজীর বাড়ি থেকে ওই মোটরসাইকেলটি বর্নিরচর নিয়ে আসতে বলেন। আমি সরল মনে গাড়ি নিয়ে আসার সময় খরসূতি মাদ্রাসার সামনে পৌঁছালে পুলিশ গাড়িসহ আমাদের আটক করে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!