1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

অফিস খোলা রাখার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫৭৮ জন পঠিত

সোমবার (১৫ জুন) বিকালে অফিস খোলা ও জনসাধারণের চলাচলের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে আগামী ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে অফিস খোলা রাখার কথা বলা হয়েছে।

সেখানে বলা হয়, লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। এর আগে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অফিসে খোলার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিল সরকার।

অন্যদিকে, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছিল। সোমবার ওই ঘোষণার শেষ দিনে ৬ আগস্ট পর্যন্ত নতুন করে ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হলো।

এদিকে দেশে নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯৯ জন করোনা আক্রান্ত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!