1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে জিংক সমৃদ্ধ ধানের ভ্যালু চেইন এ্যাক্টরস্ মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৩৩ জন পঠিত

বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধিঃ মানুষের শরীরে জিংকের ঘাটতি মিটিয়ে- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে, হারভেস্টপ্লাস বাংলাদেশের সহযোগিতায় জিংক সমৃদ্ধ চাউল বাজারজাত নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারীতে গত কাল বিকালে অনুষ্ঠিত হলো “রাইস গ্রেইন ভ্যালু চেইন এ্যাক্টরস্ মিটিং”।

বোয়ালমারী উপজেলার নির্বাচিত বীজ বিক্রেতা, কৃষক, ধানের আড়তদার, মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সমন্বয় করে “কমার্শিয়ালাইজেশন অব বায়োফটিফাইড ক্রপস্ ( সিবিসি) প্রকল্পের অধিন এই সেতুবন্ধনের আয়োজন করে বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। সংস্থাটির বোয়ালমারীস্থ ট্রেনিং সেন্টারে এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির পরিচালক (ট্রেনিং ও ডকুমেন্টশন) কাজী মশিউর রহমান কচি, উর্ধ্বতন সহকারী পরিচালক খোন্দকার নজরুল ইসলাম, উপ-পরিচালক (সার্বিক) খোন্দকার হামিদুল ইসলাম ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

আগামী বোরো মৌসুমে জিংক সমৃদ্ধ ধান ( ব্রি ধান ৮৪ ও ব্রি ধান ৭৪) এর চাষাবাদ নিশ্চত করা ও জিংক ধানকে আলাদা ভাবে সংরক্ষন এবং প্রক্রিয়া জাত করে “জিংক চাউল” নামে বাজারজাত নিশ্চত করাই ছিল এ সভার মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!