1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

বোয়ালমারী পৌর শহর যানজটমুক্ত করতে নয়া পদক্ষেপ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৬৩ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ    ফরিদপুরে প্রচীনতম থানা ও ব্যস্ততম বাণিজ্যিক শহর বোয়ালমারী পৌরশহরের যানজট মুক্ত ও চুরি ডাকাতি প্রতিরোধে ৩টি নতুন পদক্ষেপ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রস্তাবনার আলোকে উত্থাপিত তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বাস্তবায়নের যৌথ উদ্যোগ নিয়েছে বোয়ালমারী পৌরসভা ও বাজার বণিক সমিতি ।

সোমবার (৫ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্য রয়েছে- যানজট নিরসনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার সদরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। সকাল ৮টার মধ্যে বাজারে প্রবেশকারী ট্রাকগুলো মালামাল ২ ঘন্টার মধ্যে খালাশ করে সকাল ১০টার মধ্যে বেরিয়ে যাতে হবে। তবে পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের কথা মাথায় রেখে আপাতত সময়সীমা সন্ধ্যা ৬টার পরিবর্তে কমিয়ে বিকেল ৪টা করা হয়েছে, এ ছাড়া সারা বছর আটটা-ছয়টা সময়সীমা বলবৎ থাকবে। দ্বিতীয়ত্ব যানজট নিরসন এবং পথচারীদের দুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের দখলে থাকা শহরের সড়কগুলোর দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া চুরি ডাকাতি ও আইন শৃঙ্খলা স্বাভাবিকসহ যে কোন অপ্রীতিকর ঘটনা চিহ্নিত করতে বোয়ালমারী পৌর শহরের গুরুত্বপূর্ণ সব স্থানে ঈদুল ফিতরের পরে ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমান, বিকাশ এগ্রোফুডের চেয়ারম্যান বিকাশ চন্দ সাহা, বজলুর রহমান, অরবিন্দ সাহা প্রমুখসহ বোয়ালমারী পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!