1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩২৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে শুক্রবার বিকালে শহরটিতে দুইটি বর্ণাঢ্য শোভাযাত্রার সহযোগে রথ বের হয়। প্রথমে শহরের কেন্দ্রীয় মন্দির থেকে রথ নিয়ে একটি শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কামারগ্রাম আখড়াবাড়ি মন্দরি গিয়ে শেষ হয়। অপরদিকে আখড়াবাড়ি মন্দির থেকে অপর রথযাত্রাটি বিকাল ৫ টায় শুরু হয়ে বোয়ালমারী শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দিরে গিয়ে শেষ হয়।

আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন বলে জানা যায়।

দুটি রথযাত্রায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। এ সময় বোয়ালমারী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, বাবলু সিকদার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর আতিকুল আলী, হিন্দু মহাজোট নেতা মদন দাস প্রমুখ।

রথ যাত্রার ইতিহাস নিয়ে অসীত ভট্টাচার্য পিরু ঠাকুর বলেন- কংস বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে রথে চেপে মথুরানগরী পরিক্রম করেছিলেন। সে সময় সমস্ত মথুরাবাসী ভগবানের দর্শন লাভ আর প্রণাম, পুষ্প অর্পণের সৌভাগ্য লাভ করে ছিলেন। বলা হয় এই ঘটনাকে স্মরণীয় করবার জন্য রথ যাত্রা উৎসবের আয়োজন করে থাকে সনাতন ধর্মাবলম্বীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!