1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

বোয়ালমারীতে পাটজাত পণ্য তৈরি ও হাতপাখা বাজারজাত করণ প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৪৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পাট জাত পণ্য তৈরী ও হাতপাখার বাজারজাত করণ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার ২৪ জুন সকাল দশটায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভির হাসান চৌধুরী।

বোয়ালমারী উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলাটির বিভিন্ন স্থানে থেকে পাটজাত পণ্য তৈরির হস্তশিল্পী ও হাতপাখা তৈরিকারক কারিগরদের নিয়ে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।এতে প্রধান অতিথি তানভির হাসান চৌধুরী বলেন – আধুনিক প্রযুক্তির কল্যাণে দিন দিন হাতপাখার কদর কমতে শুরু করেছে। বাড়ছে পাটজাত পণ্যের চাহিদা। তাই আমাদের এখন পুরাতন ধ্যান-ধারণার সাথে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ার সংমিশ্রণ আনতে হবে। পাটজাত পণ্য তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। যে কারণে আপনাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আশাকরি এ থেকে আপনারা উপকৃত হবেন ও সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি হবে।

উপজেলা সমাজ সেবা ও যুব উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রায় শতাধিক হস্তশিল্পীকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষণে পাট জাত পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ধরন, ডিজাইন , সেলাই, রং করা ,দক্ষ শ্রমিক তৈরি, পাট জাত পন্যের বিপণন ও হাতপাখা বাজারজাত করণ উপর গুরুত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভির রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!