1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে সাবেক মেম্বারের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা লুট

  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩২৯ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকের (৬৫) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে জানালার রড কেটে ডাকাডদল ঘরে প্রবেশ করে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আব্দুল মালেক মেম্বারের মেয়ের শ্বশুরের মৃত্যু সংবাদে পরিবারের সবাই ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে চলে গেলে বাড়িতে কেবল একমাত্র ছেলে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা নাজিম উদ্দীন মোল্যা ছিলেন। সেই সুযোগে গভীর রাতে ঘরের বারান্দার জানালার শিকল ও রড কেটে ৫-৬ জন ডাকাত ভেতরে প্রবেশ করে।

ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দীন মোল্যা বলেন, আমি একাই বাড়িতে ছিলাম। রাত দুইটার দিকে হঠাৎ ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পড়ে। তারা আমার গলায় ছুরি ঠেকিয়ে হাত-বেঁধে ফেলে। এরপর কাঠের আলমারি ভেঙে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধরে তারা লুটপাট চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি একটি পরিকল্পিত দস্যুতা ও চুরির ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!