1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

এক মৎস্যজীবীর বৈঠার আঘাতে মধুমতি নদীতে নিখোঁজ অপর মৎস্যজীবী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে মধুমতি নদীতে মাছ ধরার সময় শৌখিন খান (৩৮) নামে এক মৎস্যজীবী প্রতিপক্ষ মৎস্যজীবী জব্বার মোল্যার (৩৭) হাতে থাকা বৈঠার আঘাতে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও নিখোঁজ মৎস্যজীবী শৌখিনের সন্ধ্যান পাওয়া যায়নি বলে ঘটনাস্থল এলাকায় গিয়ে জানা গেছে।এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলা এবং মাগুরা জেলার মহম্মদপুর সীমান্তে মধুমতি নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মৎস্যজীবী শোখিন খান মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে। সকাল থেকেই নিখোঁজের স্বজনরা ও এলাকাবাসী মধুমতি নদীর বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের মাঝিপাড়া ঘাটে আহাজারি করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজ মৎস্যজীবীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে মৎস্যজীবী শোখিন খান ও ফরিদপুর জেলার নওপাড়া গ্রামের আহমদ শেখের ছেলে হুমায়ূন শেখ নৌকায় চায়না জাল নিয়ে বুধবার রাত ১০টার দিকে মাছ ধরতে বের হয়। একই সময়ে পাশেই মাছ ধরতেছিল ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের ছলেমান মোল্লার ছেলে জব্বার মোল্লা (৩৮), রবিউল মোল্লা (৩০) ও একই গ্রামের নৌকা চালক ছলেমানের ছেলে সানি শেখ। ওইদিন রাত পৌনে ৩টার দিকে বোয়ালমারী ও মধুখালী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিলা মাঝিপাড়া ঘাট এলাকা দিয়ে মৎস্যজীবী শোখিন খান ও হুমায়ূন শেখ নৌকা নিয়ে ফিরছিলেন। এ সময় অপর মৎস্যজীবী জব্বার মোল্লা (৩৮) ও রবিউল মোল্লা (৩০) শৌখিনদের বলে, আমাদের জালের উপর আসলি কেন? ঘটনার সময় দুই মৎস্যজীবী পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জব্বার মোল্লা শৌখিনের মাথায় বৈঠা দিয়ে আঘাত করলে নদীর পানিতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ও সৌখিনের সাথে থাকা অপর মৎস্যজীবী হুমায়ুন শেখ জানান, রবিউল ও জব্বারের পেতে রাখা কারেন্ট জালের উপর দিয়ে নৌকা চালানো হয়েছে দাবী করে জব্বার সৌখিনের মাথায় আঘাত করলে সে নদীর মধ্যে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে পাওয়া না গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

উদ্ধার কাজে অংশ নেওয়া ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি গনি আমিন জানান, আমরা ঘটনাস্থলে এসে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রথম পর্যায়ে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় মাঝখানে অভিযান স্থগিত করা হয়। পরে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!