1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী পুলিশের মতবিনিময় সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১৮ জন পঠিত
 বোয়ালমারী  প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর ) দুপুরে থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ রউফ সিদ্দিকী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, জেলা যুবলীগের সদস্য, সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি অ্যাড. কোরবান আলী, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, যমুনা টেলিভিশন প্রতিনিধি মহব্বত জান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলার ১২৫টি মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বোয়ালমারীতে অনুষ্ঠিত পূজা মন্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব। অনুষ্ঠানটির সঞ্চালন করেন পুলিশ উপপরিদর্শক উত্তম কুমার সেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!