1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ফরিদপুর পৌরসভা নির্বাচন ছয় মাস স্থগিত

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬২৯ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ প্রক্রিয়ার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়। বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন। ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের জন্য দিন ধার্য ছিলো। এই নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন পৌরসভার বর্ধিত এলাকার ভোটার মো. আতিয়ার রহমান।

রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিতের পাশাপাশি রুল জারি করে। রুলে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীতকরণ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় গত ৩ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস জানান, একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে যা যা করা দরকার প্রশাসন তার সবই করেছে। এমনকি গত বছর ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৬ তম সভার প্রধান আলোচ্য সূচি ছিল ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা। ওই সভায় বিদ্যমান ফরিদপুর পৌরসভা এবং সম্প্রসারিত এলাকা নিয়ে ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন ফরিদপুর পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!