1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল

  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৭২৫ জন পঠিত

ক্রীড়া ডেস্ক : করোনার ধাক্কায় শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ২০২০ সালের মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। চলতি বছরে ২ নভেম্বর থেকে ২১ নভেম্বর অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে। কিন্তু কোনোরকম ঝুঁকি না নিয়ে করোনার কারণে নারীদের যুব বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

মে মাসের শুরুতেই ফিফা জানিয়ে দেয়, ২০২১ সালে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ভারতের মাটিতে বসবে অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপের আসর।

এরপর ফিফার ব্যুরো অব কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় করোনা উদ্বেগের মাঝে ২০২১ সালেও মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত তা বাতিল করার সিদ্ধান্ত নেয় ফিফা।

একই সঙ্গে কোস্টা রিকায় ২০২০ সালের অনূর্ধ্ব-২০ মেয়েদের বিশ্বকাপও বাতিল ঘোষণা করা হলো। ২০২২ সালে দুটি টুর্নামেন্টই হবে ২০২০ সালের ভেন্যুতেই। অর্থাৎ ২০২২ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। আর অনূর্ধ্ব-২০ মেয়েদের বিশ্বকাপ ২০২২ সালে হবে কোস্টা রিকাতেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!