1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার ১

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫৫৯ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে। রবিবার (০১.১১.২০) রাত ১১টার সময় উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় স্থানীয় ব্যাবসায়ী মোঃ হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও জয়নগর পুলিশ ফাঁড়ী সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৫), তোতা বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাস, কেশরাইল গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস রাত আনুমানিক ১১ টার দিকে অজ্ঞাত স্থান থেকে ঐ বাক প্রতিবন্ধী তরুণীকে তুলে এনে মোঃ হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গোপন সংবাদ পেয়ে জয়নগর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ নজরুল মুন্সির নেতৃত্বে একদল পুলিশ ঐ স’মিলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার এবং নাসির বিশ্বাসকে আটক করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্ত নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে জয়নগর পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ নজরুল মুন্সি বলেন, মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় এখন পর্যন্তু তার নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। গ্রেফতারকৃত নাসিরও মেয়েটিকে না চেনার ভাণ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এদিকে গ্রেফতারকৃত নাসির বিশ্বাস সাংবাদিকদের জানায়, মেয়েটিকে সে চেনেনা, রাত ৯টার দিকে নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস জয়নগর বাসস্ট্যান্ডে মেয়েটিকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে বলে, একে হিরু মুন্সির স’মিলে রেখে আয়। মেয়েটিকে কোথা থেকে এনেছে ওরা বলতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!