1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে কেরানীর স্ত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭২৩ জন পঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রত্যাশী বিতর্কিত এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিদ্যালয়টির অভিভাবক ও স্থানীয়রা।
ওই শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ সম্প্রতি একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ করেন বক্তারা ।
মো. শাহজাহান মৃধা নামের ওই নিয়োগ প্রত্যাশী শিক্ষক বর্তমানে মধুখালি উপজেলাধীন ‘মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বিদ্যালয়টির অফিস সহকারী ময়েনউদ্দীন মোল্যা মোহনের স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। শাহাজাহান মৃধা বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের বাসিন্দা।
বিতর্কিত ওই শিক্ষক ‘কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’এর প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ পেতে পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন এমন গুঞ্জন শুরু হলে অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এমন ‘বিতর্কিত’ শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না তারা। লম্পট চরিত্রহীন এই শিক্ষককে ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা।
জানা যায় মধুখালি উপজেলার ‘মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক মো. শাহাজাহান মৃধা একই বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেন। এবং গত ২৭ সেপ্টেম্বর বিতর্কিত ওই শিক্ষক অফিস সহকারীর স্ত্রীকে নিয়ে উধাও হন।’ গত ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় স্ত্রী নিখোঁজ মর্মে একটি সাধারণ ডাইরি করেন অফিস সহকারী ময়েনউদ্দীন মোল্যা।
মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার জানান- বিদ্যালয়টির সংশ্লিষ্ট সকলকে তলব করা হয়েছে। বিষয়টি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!